ট্রাম্পের পোষ্ট সরিয়ে দিয়েছে টুইটার-ফেসবুক

৬ জুন, ২০২০ ২০:১৩  
পুলিশি নির্যাতনে নিহত আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনি নাগরিক জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভিডিও পোস্ট সরিয়ে দিয়েছে টুইটার ও ফেসবুক কর্তৃপক্ষ। ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট এক্ট লঙ্ঘনের অভিযোগে ওই ভিডিও সরিয়ে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। ভিডিওটি পোস্ট করেছিল প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা টিম। এ খবর দিয়েছে অনলাইন ডয়চে ভেলে। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার সামাজিক মিডিয়ায় দেয়া পোস্টের মাধ্যমে আবার বিতর্ক উসকে দিয়েছেন। এবার কপিরাইট ইস্যুতে জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি ভিডিও অকার্যকর করে রেখেছে টুইটার, ইন্সটাগ্রাম ও ফেসবুক। ওই ভিডিও পোস্টে দেখানো হয়েছে, জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সহিংস বিক্ষোভের ভিডিও ফুটেজ ও ছবি। একই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে প্রেসিডেন্ট ট্রাম্পকে বক্তব্য রাখতে দেখা যায়।